ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
দূর্বাডাঙ্গায় জামায়াতে ইসলামীর গণসংবর্ধনা ও ইফতার মাহফিল

জেমস আব্দুর রহিম রানা, যশোর
- সর্বশেষ পরিমার্জন: ০১:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ৭৬ বার পঠিত

জেমস আব্দুর রহিম রানা, যশোর: যশোরের মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে বাজিতপুর স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্বাডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর রমজানের তাৎপর্য, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তা।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস কেবল সংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি, মানবিকতা ও তাকওয়া অর্জনের মাস। রমজানের শিক্ষা যদি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় বাস্তবায়ন করা যায়, তবে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, ইসলাম মানুষকে অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে শিক্ষা দেয়। তাই রমজানের শিক্ষা আমাদের ব্যক্তিজীবনের পাশাপাশি সামাজিক ও জাতীয় জীবনে প্রতিফলিত হওয়া জরুরি।
প্রধান অতিথি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সবসময় কাজ করে যাবেন এবং মণিরামপুর উপজেলার সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, উন্নয়নের পাশাপাশি ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করাও তার দায়িত্ব।
তিনি দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো কলেজ এমপিওভুক্ত করতে বা কোনো প্রতিষ্ঠানের বরাদ্দ পেতে যদি কেউ ঘুষ দাবি করে, তাহলে আপনারা সরাসরি আমার শরণাপন্ন হবেন। আমি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং আমরা সেই অবস্থানের সঙ্গে একমত পোষণ করি। দুর্নীতি ও ঘুষমুক্ত একটি প্রশাসনিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করবেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, মণিরামপুর উপজেলাকে একটি দুর্নীতিমুক্ত ও ঘুষমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের প্রতিনিধি হলেও নিজেকে আপনাদের খাদেম মনে করি। জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক, উপজেলা নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী এবং উপজেলা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান। তারা তাদের বক্তব্যে রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মানুষের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নের মাস। এই মাসে মানুষের মধ্যে সহমর্মিতা, দানশীলতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধি পায়। বক্তারা বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূর্বাডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল আব্দুল্লাহ আল মামুন এবং দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, রমজান মাস মানুষের হৃদয়ে তাকওয়া, ধৈর্য ও আত্মসংযমের শিক্ষা দেয়। এই মাসে ইবাদত-বন্দেগির পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা ইসলাম দিয়েছে। তাই সমাজে সাম্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
শেষপর্যন্ত দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের অগ্রগতি, মানুষের কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।






















