ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
শ্রীপুরে অজ্ঞাত ষাটোর্ধ বৃদ্ধের মরদেহ উদ্ধার

জিয়াউর রহমান,(মাগুরা)
- সর্বশেষ পরিমার্জন: ০২:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ৯৮ বার পঠিত

জিয়াউর রহমান,(মাগুরা): মাগুরার শ্রীপুরে ষাটোর্ধ বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর এলাকার লাঙ্গলবাঁধ-ওয়াপদা সড়কের উপর থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয় নাকোল পুলিশ ক্যাম্প।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দোরাননগর এলাকায় লাঙ্গলবাঁধ-ওয়াপদা সড়কের উপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে, রাতে কোন চলন্ত গাড়ির সাথে দূর্ঘটনায় ওই ব্যক্তিটির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির কোন পরিচয় পাওয়া যাইনি।
এ ব্যাপারে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান জানান, উনি আমার ইউনিয়নের বাসিন্দা না। তার মরদেহটি স্থানীয়রা লাঙ্গলবাঁধ-ওয়াপদা সড়কের উপর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ব্যক্তিটি প্রতিবন্ধী বলে অনুমান করা যায়। তবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।






















