ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
রংপুর মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১০:২২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / ৮০ বার পঠিত

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি: রংপুর মহানগরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) পবিত্র রমজানের ২২ তারিখে রংপুর মহানগরের চাঁদকুঠি এলাকায় অবস্থিত সোনারচাঁদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, সাবেক সফল সাধারণ সম্পাদক এবং কাকসু জিএস/৯০ শহিদুল ইসলাম মিজু। তিনি আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দোয়া প্রার্থী হিসেবে সবার কাছে সমর্থন ও দোয়া কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম মিজু বলেন, রংপুরকে একটি পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও বসবাসযোগ্য আধুনিক নগরীতে পরিণত করতে সবার সহযোগিতা প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে সৎ ও পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে উন্নত নগরী গড়ে তোলাই তার লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান মাহফু, মো. দিনার, রাসেল আমিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


















