ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
হোমনা সড়ক দুর্ঘটনায় কোম্পানির সেলসম্যান নিহত

আইয়ুব আলী, হোমনা
- সর্বশেষ পরিমার্জন: ১০:৪১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / ৬৬ বার পঠিত

আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নছিমনে থাকা এক কোম্পানির সেলসম্যান মো. শাকিল নিহত হয়েছেন। সে দড়িচর গুচ্ছ গ্রামের খালেক মিয়ার ছেলে ও বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা। নিহত শাকিল কোকাকোলা কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শাকিল কোম্পানির কাজে বাসা থেকে বের হয়ে নছিমন করে দড়িচর থেকে দৌলতপুর এলাকায় যান। হঠাৎ দৌলতপুর গ্রামে বাঘা বাড়ির সংলগ্ন নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে নছিমনে থাকা কোম্পানির সেলসম্যান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।





















