ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কৃষিজমি কাটায় ভ্রাম্যমাণ আদালতের সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / ৫৭ বার পঠিত
আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া):  বগুড়ার শাজাহানপুর উপজেলাে কৃষিজমির উপরিভাগ কর্তন ও অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার আশেকপুর ইউনিয়নের চাংগুইর এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
অভিযানকালে কৃষিজমির উপরিভাগ কেটে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে মজিদ নামের এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ সময় ঘটনাস্থল থেকে একটি এক্সক্যাভেটর জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়। পরে অভিযুক্ত মজিদ ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) জানান, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কৃষিজমি কাটায় ভ্রাম্যমাণ আদালতের সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬