ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বৃহত্তর আদ্রা ইউনিয়ন জাগ্রত তরুণ সংঘের ইফতার মাহফিল

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১০:৪৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ৬৫ বার পঠিত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটের বৃহত্তর আদ্রা ইউনিয়ন জাগ্রত তরুণ সংঘের আয়োজনে ইফতার মাহফিল শুক্রবার ভোলাইন বাজার আলিম মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর আদ্রা ইউনিয়ন জাগ্রত তরুণ সংঘ সভাপতি জয়নাল আবেদীন দুঃখু’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এস এম আমিনুল হক মাওলা। প্রধান মেহমান ছিলেন স্বদেশ পল্লী ডেভেলপার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।
ইফতার মাহফিল শুরুতে ২০২৬-২৭ সেশনের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জয়নাল আবেদীন দুঃখু-কে সভাপতি, শাহ আলম ভূঁইয়া সোহাগ সিনিয়র সহসভাপতি, শাখাওয়াত আল হুসাইনী সাধারণ সম্পাদক ও রোকন উদ্দিন মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে ৭৭ জনের কমিটি ঘোষণা করা হয়।
বৃহত্তর আদ্রা ইউনিয়ন জাগ্রত তরুণ সংঘ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হাফেজ মাওলানা নূর আহম্মেদ, প্রবাসী হাফেজ জালাল আহমেদ, সমাজসেবক শামীম মিয়াজী, জাগ্রত তরুণ সংঘ সিনিয়র সহসভাপতি শাহ আলম ভূঁইয়া সোহাগ, সমাজসেবক মাওলানা সাইফুল ইসলাম, জাগ্রত তরুণ সংঘ সাংগঠনিক সম্পাদক মানজারুল ইসলাম শিহাব, সহ সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, হাফেজ শামীম।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমাজসেবক জাকির হোসেন, সমাজসেবক ও রাজনীতিবিদ সিরাজুল ইসলাম বিএসসি প্রমুখ।
ইফতার মাহফিল শেষে দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নূর আহম্মেদ।
আরও পড়ুন:
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:





















