ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
যানজট ও দুর্ভোগে নাকাল

নিয়ম অমান্য করে সড়কের পাশে শালুয়াভিটা হাট

মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ৭২ বার পঠিত
মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা ব্রিজের পরেই নির্ধারিত স্থানের বাইরে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় বসছে শালুয়াভিটা হাট, যার কারণে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, শালুয়াভিটা হাট মূলত নির্ধারিত স্থানে বসার কথা থাকলেও বাস্তবে ব্রিজের পরেই সড়কের পাশে হাট বসানো হচ্ছে। এলাকাবাসীর দাবি, যেখানে হাট বসছে সেটি সরকার কর্তৃক নির্ধারিত জায়গা নয় এবং জায়গাটি এখনো সড়ক ও জনপদ বিভাগের অধীন বলে জানা গেছে।
সপ্তাহে প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হাট বসে। হাটের দিনগুলোতে সড়কের বড় অংশ দখল হয়ে যাওয়ায় সিরাজগঞ্জ থেকে কাজিপুরমুখী বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হয় এবং দীর্ঘ যানজট তৈরি হয়।
শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৪টার দিকে হাট এলাকায় গিয়ে দেখা যায়, সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন যানবাহন আটকা পড়ে আছে। হাটের দোকান ও ক্রেতাদের ভিড়ে সড়কের পাশে যান চলাচল কঠিন হয়ে পড়েছে।
সিএনজি চালক রফিক বলেন, একদম রাস্তার সাথেই হাট বসেছে। এতে ব্যাপক যানজট লাগে। ফলে অনেক সময় জ্যামে আটকে থাকতে হয় এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু ও সওজ এর নির্বাহী প্রকৌশলীকে ফোন করলে কেউই রিসিভড করেননি৷ এজন্য তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

যানজট ও দুর্ভোগে নাকাল

নিয়ম অমান্য করে সড়কের পাশে শালুয়াভিটা হাট

সর্বশেষ পরিমার্জন: ১১:৫২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬