ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
এতিমদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার-নৈশভোজ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ৮৩ বার পঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন উদ্যোগে এতিম শিশুদের সাথে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে লতিফপুর দারুস সুন্নাহ হিফজ মাদরাসা ও এতিমখানা এ ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সজিবুল ইসলাম, হেড অব অপারেশনস মোঃ রাজিবুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মোঃ সোহেল রানা সবুজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আল মামুন, এক্সিকিউটিভ সেক্রেটারি মোবারক হোসেন, সদস্য সাদ্দাম হোসেন জনি, এ্যাডভোকেট আল মাসুদ, বাবুল শেখ, মোঃ লিটন ইসলাম, মোঃ নবীউল ইসলাম আপন, মোঃ সানজিদ এবং মোঃ রাইয়ানুল ইসলাম আরাফসহ অন্যান্যরা। এছাড়া অনুষ্ঠানে শিশুদের ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করতে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়। দুরুদ শরিফ ১৩,৮০০ বার, সূরা ইখলাস ২,২৭৩ বার এবং ইস্তেগফার ৮,২৬০ বার পাঠ করার জন্য শিক্ষার্থীদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
এসময় যারা দান ও সহযোগিতা করেছেন তাদের মৃত পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুর রহিম নোমানী।
ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল সহযোগী, দাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আরও পড়ুন:
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি




















