ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
পিরোজপুর জেলা পরিষদের নতুন প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

হাসান মামুন, স্টাফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ১০:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ১৫৪ বার পঠিত

হাসান মামুন, স্টাফ রিপোর্টার:: স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়। এ তালিকায় পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। সরকারের এ সিদ্ধান্তের ফলে পিরোজপুরসহ সংশ্লিষ্ট জেলা পরিষদগুলোর প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সেবামূলক কার্যক্রম আরও ত্বরান্বিত করা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কার্যকর তদারকি নিশ্চিত করতেই এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে। পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেনের নিয়োগকে ঘিরে স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জেলা পরিষদের স্থবিরতা কাটিয়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন। উল্লেখ্য, একই প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার জেলা পরিষদে একযোগে ৪২ জন নতুন প্রশাসকের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এই নিয়োগকে স্থানীয় সরকার কাঠামোকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন:






















