ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের বৃত্তির ফল প্রকাশ

আব্দুল হান্নান,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১১:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ১০১ বার পঠিত

আব্দুল হান্নান,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টায় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষার ফলাফল মহাপরিচালক শাহরিয়ার হাসান বিপ্লবের নিকট হস্তান্তর করেন পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম রবিন।
এ বছর জেলার ৬টি উপজেলা থেকে মোট ৪,৪০১ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৪৮ জন, জেনারেল গ্রেডে ১৭৩ জন, প্রাতিষ্ঠানিক মেধা তালিকায় ৮৭ জন এবং শুভেচ্ছা গ্রেডে ২৯৮ জনসহ সর্বমোট ৬০৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক তৌফিকুল ইসলাম তাকি, সদস্য সচিব তালিবুল হাবিব, রেজিস্ট্রার মানিক মিয়া এবং কার্যনির্বাহী সদস্য আব্দুস সোবহান, রাফিউজ্জামান ও শোয়াইব ইসলাম।
এ সময় মহাপরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব বলেন,মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও ফাউন্ডেশন শিক্ষার উন্নয়নে এ কার্যক্রম অব্যাহত রাখবে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে জেলার ৬টি উপজেলার ৯টি কেন্দ্র ও ১টি উপকেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।





















