ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরুতর জখম

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৪৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / ৭৪ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুর সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুক্তারকাঠী গ্রামের বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. এমরান শেখ (২৮), পিতা: মো. হালিম শেখ এবং আ. রহিম শেখ (৩৫), পিতা: মো. আফজাল শেখ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে উভয়েই আহত হন। আহত রহিম শেখের পরিবারের দাবি, হামলায় ১০ থেকে ১৫ জন অংশ নেয়। তাদের মধ্যে এমরান মীর, ডাবলু মীর ও আবু মীরের নেতৃত্বে হামলাটি সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আহত রহিম শেখ জানান, সন্ধ্যার দিকে চাচাতো ভাই এমরানের সঙ্গে বাইপাস এলাকায় অবস্থানকালে স্থানীয় আবু মীরের ছেলে যুবদল নেতা ইমরান মীরের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়।হামলাকারীরা এলোপাতাড়িভাবে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও দাবি করেন, স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। রহিম শেখের পিতা মো. আফজাল শেখ জানান, তার ছেলে আ. রহিম শেখ জেলা জিয়া মঞ্চের সাবেক সদস্য সচিব ছিলেন এবং রাজনৈতিক কারণে পূর্বে একাধিক মামলার আসামি হয়েছেন। পিরোজপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক রাজিব পাইক জানান, আহত রহিম শেখের মাথায় পাঁচটি এবং এমরান শেখের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরুতর জখম

সর্বশেষ পরিমার্জন: ১২:৪৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬