ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
মহম্মদপুরে স্বাধীনতা উদযাপন: শহীদদের স্মরণ, মুক্তিযোদ্ধাদের সম্মান

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা)
- সর্বশেষ পরিমার্জন: ০২:৩৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ৬৫ বার পঠিত

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা): মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মাগুরার মহম্মদপুর উপজেলা-এ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে মহম্মদপুর মিনি স্টেডিয়াম-এ অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বেলুন উড়ানো হয় এবং মহম্মদপুর থানা পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় ডিসপ্লে প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
দুপুর ১২টায় মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুম-এ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলার নির্বাহী অফিসার মুহাঃ শাহনুর জামান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মতিউর রহমান, আহ্বায়ক, মুক্তিযোদ্ধা কাউন্সিল মহম্মদপুর উপজেলা এবং বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক বাচ্চু। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সার্বিকভাবে স্বাধীনতা দিবসের এই আয়োজন মহম্মদপুর উপজেলাবাসীর মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা আরও জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।






















