ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
শ্রীপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

জিয়াউর রহমান,(মাগুরা)
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ৭৬ বার পঠিত

জিয়াউর রহমান,(মাগুরা) : মাগুরার শ্রীপুরে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে সুরুজ আলী (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) সকাল ১১.৩০ মিনিটের সময় উপজেলার দুর্গাপুর গ্রামের মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত সুরুজ আলী পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের জয়রামপুর গ্রামের গুলবার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুরুজ আলী পাবনা থেকে কাজের সন্ধানে মাগুরার শ্রীপুরে এসেছিলো। আজ সকালে তিনি শ্রীপুরের সাচিলাপুর বাজার থেকে শ্রমজীবী হিসেবে দুর্গাপুর গ্রামের এক কৃষকের পেঁয়াজ তোলার কাজে যোগ দেন। বেলা সাড়ে ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন মিয়া জানান, সুরুজ আলীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।






















