ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ১০৯ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুর সদর উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে বাংলাদেশ সরকারের অর্থায়নে ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (ডিজেইউএস) এর বাস্তবায়নে ৭৭ নং করিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম মোল্যা, UPETC ইন্সট্রাক্টর মো: রনু আহমেদ, করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম, করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রাণী মন্ডল, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মো: আহসান উল্লাহসহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পাবে এবং শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহানা ইয়াসমিন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬