ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির-এর গণসংবর্ধনা

হারুন অর রশিদ, সোনাতলা, বগুড়া
- সর্বশেষ পরিমার্জন: ১০:৪৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ৯৬ বার পঠিত

হারুন অর রশিদ, সোনাতলা,বগুড়া: বগুড়া জেলার নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকিরকে গণসংবর্ধনা দিয়েছে সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার সর্বস্তরের মানুষ। রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় সোনাতলার শহীদ সৈকত চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা বালুয়াহাট ডিগ্রি কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক আবু তৈয়ব মোঃ গোলাম রকিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এবং বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম বাদশা, সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আহসান হাবীব রাজা, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী জাকির হোসেন বাবলু, সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সোনাতলা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব মোহন, সোনাতলা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোনারুল ইসলাম বিটু, সারিয়াকান্দি পৌর বিএনপির সহ-সভাপতি আমিরুল মোমিন পিন্টু, সারিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, বালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহিম সিজু, সোনাতলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি ও উজ্জ্বল হোসেন খোকন, সোনাতলা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জরিফুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সোনাতলা ও সারিয়াকান্দির বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বক্তারা তার সফলতা কামনা করেন এবং জেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম আহসানুল তৈয়ব জাকির সকলের ভালোবাসা ও সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি বগুড়ার মানুষের পাশে থেকে উন্নয়ন ও সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবো।”





















