ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কপিলমুনিতে অবৈধ জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা,জব্দ তেল বিতরণ

সোহেল রানা, খুলনা, পাইকগাছা প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ৬২ বার পঠিত
সোহেল রানা, খুলনা, পাইকগাছা প্রতিনিধি:  কপিলমুনিতে অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত তেল জনসমক্ষে স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকালে কপিলমুনি কলেজ রোডে অবস্থিত ‘খান এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দোকানের ভেতর থেকে ড্রামভর্তি বিপুল পরিমাণ দাহ্য পদার্থ জব্দ করা হয়।
জননিরাপত্তা ঝুঁকিতে ফেলায় প্রতিষ্ঠানটির মালিক খান দেলোয়ার হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জনস্বার্থে জব্দকৃত তেল উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়, যা স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী জানান, অবৈধভাবে দাহ্য পদার্থ মজুদ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কপিলমুনিতে অবৈধ জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা,জব্দ তেল বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ০৯:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬