ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন

মাগুরা ইউনিটের সহ-সভাপতি অ্যাড.আহমেদ ও সম্পাদক কিজিল খান

জিয়াউর রহমান, মাগুরা
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ১২৫ বার পঠিত
জিয়াউর রহমান, মাগুরা:  মাগুরায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২৬-২০২৮) ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মধ্যে দিয়ে ভোট গ্রহণের মাধ্যমে সমাপ্ত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) মাগুরা জেলা অডিটোরিয়াম মিলনায়তনে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হওয়ায় অ্যাডভোকেট আহমেদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৫৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাসুদ হাসান খান কিজিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  সৈয়দ রফিকুল ইসলাম পেয়েছেন ১৬৯ ভোট।মাগুরায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সদস্য সংখ্যা ১২৬৯ জন।এর মধ্যে ৭৯০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে ৭৭৯ টি ভোট বৈধ হয় এবং ১১ টি অবৈধ ঘোষণা করা হয়।
অ্যাডভোকেট আহমেদ হোসেন দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি মাগুরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি ও ডেলিগেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর প্রাক্তন জিএস এবং মাগুরা জেলা বিএনপির সাবেক সেক্রেটারি। বর্তমানে তিনি মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফলাফল ঘোষণার পর উপস্থিত সদস্য ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও ভোটারদের উৎসাহ-উদ্দীপনায় নির্বাচনটি শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
সেক্রেটারি পদে নির্বাচিত মাসুদ হাসান খান কিজিল মাগুরা পৌর বিএনপির নির্বাচিত সভাপতি। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন মাগুরা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আলী তারেক, শিকদার মঞ্জুরুল আলম, মোছাঃ ফারহানা পারভীন, মোঃ সোহেল রেজা এবং ডাঃ মোঃ মাসুদুল হক। নতুন নেতৃত্বের অধীনে মাগুরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রম—দুর্যোগ ব্যবস্থাপনা, রক্তদান, স্বাস্থ্যসেবা ও সমাজসেবামূলক উদ্যোগগুলো আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
স্থানীয় ব্যক্তিত্বরা অ্যাডভোকেট আহমেদ হোসেনসহ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের অভিজ্ঞতা ও নিষ্ঠা রেড ক্রিসেন্টের ঐতিহ্যকে মাগুরায় আরও সমৃদ্ধ করবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন

মাগুরা ইউনিটের সহ-সভাপতি অ্যাড.আহমেদ ও সম্পাদক কিজিল খান

সর্বশেষ পরিমার্জন: ০২:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬