ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
সুন্দরবনের মধু কাটা উদ্বোধনের আগেই মধু পাচার

মাহফুজুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা)
- সর্বশেষ পরিমার্জন: ১২:১৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ৬১ বার পঠিত

মাহফুজুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা): সুন্দরবনের মধু সংগ্রহের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই একদল অসাধু চক্র বনের অভ্যন্তর থেকে বিপুল পরিমাণ মধু পাচার করেছে বলে অভিযোগ উঠেছে।
প্রতি বছর ১ এপ্রিল থেকে সুন্দরবনে মধু সংগ্রহের জন্য আনুষ্ঠানিকভাবে বিএলসি এর মাধ্যমে পারমিট প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায ১/৪/২০২৬ তারিখে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এর উপস্থিতিতে মধু সংগ্রহ উদ্ভোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সাতক্ষীরা ফরেস্ট রেঞ্জ অফিস এর পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।
অনুষ্ঠান শেষে বহু মৌয়াল ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পুরোন হয়না আগে ভাগে মধু পাচারের কারণে। বন বিভাগ কর্তৃক নির্ধারিত সময়ে পারমিট ছাড়া সুন্দরবনে মধু সংগ্রহ সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। তবে স্থানীয় সূত্র এবং বনজীবী সমিতিগুলোর দাবি, গত ১০-১৫ দিন ধরে একদল বনদস্যু ও অসাধু লোক বনের ভেতরে ঢুকে প্রচুর পরিমাণ অপরিপক্ক মধু (গ্রেড বিহীন মধু)সংগ্রহ করেছে। সাতক্ষীরা রেঞ্জসহ সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভিন্ন রেঞ্জ দিয়ে অসাধু চক্র ছোট ছোট নৌকায় করে বনের গহীনে প্রবেশ করে এসব লুটপাট চালিয়েছে বলে মৌয়ালদের দাবি।
সাধারণ মৌয়ালরা দাবি করছেন, কয়েক শত মণ মধু ইতোমধ্যে লোকালয়ে পাচার হয়ে গেছে। এই মধুর একটি বড় অংশ পার্শ্ববর্তী জেলাগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে।
মোঃ শফিকুল গাজী নামের একজন মৌয়াল ক্ষোভ প্রকাশ করে বলেন “বিগত কয়েক বছর এই ঘটনা ঘটতেছে। আমরা যখন বৈধ পাশ নিয়ে টাকা খরচ করে বনে মধু সংগ্রহে যাই তখন অনেক মধুর চাক ফাঁকা দেখতে পাই। এতে আমরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ি।”
সাতক্ষীরা রেঞ্জের এক অভিজ্ঞ মৌয়াল সিরাজুল ইসলাম বলেন, ”আমরা সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে পারমিটের জন্য অপেক্ষা করছি। অথচ একদল লোক বনের মধু সব চুরি করে নিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।”
এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান জানান, সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে। তবে বনের বিশাল আয়তন এবং জনবল সংকটের সুযোগ নিয়ে কেউ কেউ গোপনে অবৈধ কাজ করে থাকতে পারে। আমরা বেশ কিছু অবৈধ নৌকা জব্দ করেছি এবং কয়েকজনকে আটকও করা হয়েছে। যারা উদ্বোধনের আগে বনে ঢুকেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সময়ের আগে অপরিপক্ক অবস্থায় মধু সংগ্রহ করলে মধুর গুণাগুণ নষ্ট হয় এবং মৌমাছিদের জীবনচক্র ব্যাহত হয়। এর ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য দীর্ঘমেয়াদী হুমকির মুখে পড়তে পারে।
সাধারণ মৌয়াল ও পরিবেশবাদীরা দাবি তুলেছেন, সুন্দরবন রক্ষায় এবং প্রান্তিক বনজীবীদের স্বার্থে এই অবৈধ লুটপাট বন্ধে স্থায়ী ও আধুনিক নজরদারি ব্যবস্থা দরকার।






















