ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
কৃষকদের মতামত উপেক্ষার অভিযোগ
কয়রায় একক ধান চাষের ঘোষণার প্রতিবাদে কৃষকদের সমাবেশ

সোহেল রানা, পাইকগাছা
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ৫৫ বার পঠিত

সোহেল রানা, পাইকগাছা: খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কৃষকদের সঙ্গে পূর্ব আলোচনা ছাড়াই শুধুমাত্র ধান চাষের ঘোষণা দেওয়ার প্রতিবাদে আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে হড্ডা মাঝের চক মাছ কাটা প্রাঙ্গনে কৃষক বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষক, জমির মালিক ও জনপ্রতিনিধিরা অংশ নেন।সভায় সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শ্যামল কৃষ্ণ মন্ডল। সভা পরিচালনা করেন তপন মন্ডল।এসময় বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার মন্ডল, জমির মালিক সুব্রত মন্ডল, পুলকেশ মন্ডল, দেবব্রত মন্ডল, ভবসিন্ধু মন্ডল, নিলাদ্রী সরদার, শুভ্র মন্ডল, রেজাউল করিম সরদার, কামরুল ইসলাম সরদার এবং গড়ইখালী ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম সরদার।বক্তারা অভিযোগ করে বলেন, একটি মহল কৃষকদের মতামত উপেক্ষা করে একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বলেন, এ অঞ্চলের বাস্তবতা বিবেচনায় ধান ও মাছ চাষ সমন্বয়ের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা বজায় রাখা জরুরি।সভায় কৃষকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি সমন্বিত চাষাবাদ নিশ্চিত করে কৃষকের অধিকার ও জীবিকা রক্ষার আহ্বান জানান বক্তারা।






















