ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
মহেশপুরে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০১:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ৬৭ বার পঠিত

ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি হযরত আলীকে (১৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১ এপ্রিল) মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের মহেশপুরে গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি হযরত আলীকে (১৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রাতে মহেশপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হযরত আলী মহেশপুর উপজেলার বাগ দিয়ার আইঠ গ্রামের মোঃ হাফিজুর রহমানের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদহ পুলিশ সুপার জনাব মো: মাহফুজ আফজালের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: ছাব্বিরুল আলমের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। চাঞ্চল্যকর এই গণধর্ষণের ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, এই গণধর্ষণের ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০১, তারিখ: ০১/০৪/২০২৬। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(৩) ধারায় রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত হযরতকে আজ সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।






















