ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

সাভারে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আকতার হোসেন, ঢাকা
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ৯২ বার পঠিত
আকতার হোসেন, ঢাকা:  সাভারে দুই হাজার চারশত পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ ।
বুধবার (১ এপ্রিল ) ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল গত মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটে সাভার মডেল থানার ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালায়।
অভিযানে মোঃ সাইফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, তিনি কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
পুলিশ জানায়, আসামীর বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ডিবি (উত্তর) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সাভারে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬