ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
নাঙ্গলকোটে এমপি প্রার্থীর বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৫৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ৫৭ বার পঠিত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গীশ্বর গ্রামের এডভোকেট কাজী নুরে আলম সিদ্দিকির বাড়িতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় সন্ত্রাসীরা বাড়িতে রক্ষিত ১২ ভরি স্বর্ন ও নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। হামলায় নূরে আলম সিদ্দিকীর তিন ভাই ও পরিবারের সদস্য সহ ৫জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
হামলার বিষয়ে অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকীর ভাই কাজি আবু নোমান বলেন, শুক্রবার সন্ধার পর কাকৈরতলা বাজারে আমার ও আমার ভাইদের উপর অতর্কিত হামলা করে আমাদের তিন ভাইকে গুরুতর আহত করে। পরবর্তীতে পারভেজের নেতৃত্বে মিছিল সহকারে আমাদের বাড়িতে এলাকার চিহ্নিত একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের হামলায় আমি ও আমাদের পরিবারের ৫ সদস্য গুরুতর আহত হয়। হামলায় অন্য আহতরা হলেন, কাজি মামুন, কাজি আবু জাফর, খোন্দকার বিল্লাল হোসেন।
হামলাকারীরা এ সময় আমাদের একটি মোটরসাইকেল, বাড়ির বিভিন্ন আসবাবপত্র, দরজা জানালা ভাঙচুর করে ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা আমাদের ঘরে রক্ষিত ১২ ভরি স্বর্ন ও নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
হামলায় নেতৃত্ব দেন বিএনপি ক্যাডার (সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপ) উপজেলার কাকৈরতলা গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র পারভেজ, আব্দুল খালেকের পুত্র আমান উল্লাহ, মিজান, শিপন, সুদি মিজান, সুদি বাচ্চুর পুত্র সাইফুল, শাওন সহ একটি সন্ত্রাসী গ্রুপ।
নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:





















