ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ফেনীতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ৫৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: ফেনী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার (৪ এপ্রিল ২০২৬) দিনব্যাপী অভিষেক অনুষ্ঠান ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে।
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের বাগানবাড়ি রোডের কসকা এলাকায় অবস্থিত মনোরম পরিবেশের নিহাল পল্লীতে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ আয়োজন চলে বিকেল ৪টা পর্যন্ত।
সংগঠনের সদস্য সাংবাদিক ও তাদের পরিবার-পরিজনের অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, পেশাগত ব্যস্ততার বাইরে পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, সকালের নাস্তা, দুপুরের খাবারের ব্যবস্থা রাখা হয়। এছাড়াও শিশু ও বড়দের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের আয়োজন ছিল।
অনুষ্ঠানে মোট ৩১টি পরিবারের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের সভাপতি সাংবাদিক শাহাদাত হোসাইন, সাধারণ সম্পাদক এম শরীফ ভূঁঞা, সহ-সভাপতি সাহেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ভূঁইয়া ও ইয়াসিন আরাফাতসহ অন্যান্য সদস্যরা পরিবারসহ উপস্থিত ছিলেন।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বেলাল আহমেদ সেতু, রাজু আহমেদ , কবি ইকবাল চৌধুরী ও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক, সময়ের গর্জন সম্পাদক ও প্রকাশক মোঃ আরিফুর রহমান অনুষ্ঠানে যোগ দেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
আরও পড়ুন:
বিশেষ প্রতিনিধি






















