ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
কিশোরগঞ্জ
শীর্ষ মাদক কারবারি হারুন গ্রেফতার: জনমনে স্বস্তির নিঃশ্বাস

কিশোরগঞ্জ প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ৬২ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের জেলা সদরের সগড়া বিশ্বরোড মোর এলাকার শীর্ষ মাদক কারবারি হারুন অর রশিদ-কে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
মৃত মানিক মিয়ার পুত্র ও লতিবাবাদ ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাসুকের সহোদর ভাই হারুন অর রশিদ গ্রেফতার হওয়ায় কিশোরগঞ্জের উত্তর এলাকার, বিশেষ করে লতিবাবাদ, রশিদাবাদ, মহিনন্দ, মাইজকাপন ইউনিয়নের সর্ব স্বাধারণ জনমনে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে।
পুলিশ সূত্রে জানাযায় গত ১ এপ্রিল বুধবার কিশোরগঞ্জ মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৫৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ লাখ ২৫ হাজার টাকাসহ এই মাদক কারবারি-কে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের পুলিশ সুপারের নির্দেশনায় এবং মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার এসআই (নি:) মামুন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে লতিবাবাদ এলাকায় বিশেষ অভিযান চালায় । উক্ত অভিযানে হারুন অর রশিদ-কে তার বাড়ির সামনে থেকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১০৫৪ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
কিশোরগঞ্জ প্রতিনিধি


















