ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ৩৫ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীতে নবনিযুক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক বিস্তৃত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন-গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভায় রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়ে জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন-সংক্রান্ত নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রাজশাহী সম্ভাবনাময় একটি জেলা, যেখানে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে আরও ব্যাপক উন্নয়ন সম্ভব। তিনি জানান, জেলা প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ প্রতিবেদন ও গঠনমূলক সমালোচনা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়তা করে। উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।
সভায় অংশ নেওয়া সাংবাদিকরা জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে করণীয় বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক এসব বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।





















