ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বিদায় ও অভিষেক সভা অনুষ্ঠিত

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ৪০ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বিদায়ী কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা এবং নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে শহরের পুরাতন জেলখানা রোডস্থ জেলা অবসর ভবনে সমিতির জেলা শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৩-২৫ মেয়াদের বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি প্রফেসর আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। নবনির্বাচিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের আজীবন সদস্য মো. মোকছেদ আলী খান। অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. মহিউদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ মো. তৈয়ব আলী হাওলাদার, প্রাক্তন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মনোয়ার হোসেন এবং সদস্য মুজাহিদুল সেলিমসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের শেষে বিদায়ী ও নবনির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী কমিটির সদস্যদের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয় এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের কল্যাণে কাজ করা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বিদায় ও অভিষেক সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৭:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬