ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান: ৩ লাখ টাকা জরিমানা

কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১১:০২:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ৩৬ বার পঠিত

কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি:  গাজীপুরের কালিগঞ্জে বিএম এনার্জি এলপি গ্যাস প্লান্টে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে বিএম এনার্জি বাংলাদেশ লিমিটেড নামের এলপি গ্যাস প্লান্টে এই অভিযান হয়।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল ও সেনাবাহিনীর মেজর অর্ণবের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর গাজীপুর ধান গবেষণা আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনীর ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট।
অভিযানে প্লান্টটিতে গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রিসহ বিভিন্ন অনিয়ম প্রমানিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এলপি গ্যাস প্লান্টে অনিয়ম জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের স্থাপনায় ত্রুটি থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই এসব স্থাপনায় নিয়মিত পরিদর্শন ও মনিটরিং জোরদারের প্রয়োজন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান: ৩ লাখ টাকা জরিমানা

সর্বশেষ পরিমার্জন: ১১:০২:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬