ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পাকুন্দিয়ার মাদকসহ গ্রেফতার ২, উদ্ধার হয় অস্ত্র-ইয়াবা-ওয়াকিটকি

আরমান হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ৪৩ বার পঠিত
আরমান হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ):  কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকসম্রাট আলআমিন ও তার সহযোগী মন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমান দেশীয় অস্ত্র, ইয়াবা এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়।
রোববার (৫ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার আশুতিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
‎এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আশুতিয়া গ্রামের আল আমিনের দোচালা টিনের বসত ঘরে মাদক ক্রয়-বিক্রয় এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
‎‎এ সময় আল আমিন ও মোঃ মন্টু পালানোর চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে বসত ঘরে তল্লাশি চালিয়ে একটি কুড়াল, একাধিক স্টিলের তলোয়ার, রামদা, ছুরি, করাত, ছোট দা, কড়াত লাঠিসহ মোট ১৩টি ধারালো অস্ত্র এবং দুটি ওয়াকিটকি সেট এবং ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ এস এম আরিফ বলেন, তাদের বিরুদ্ধে ০১টি অস্ত্র আইনের ও মাদক আইনের একটি মামলার রুজ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পাকুন্দিয়ার মাদকসহ গ্রেফতার ২, উদ্ধার হয় অস্ত্র-ইয়াবা-ওয়াকিটকি

সর্বশেষ পরিমার্জন: ১১:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬