ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
পাকুন্দিয়ায় তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে, প্রায় ২০ লাখ টাকা ক্ষতি

আরমান হোসেন, পাকুন্দিয়া(কিশোরগঞ্জ) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১১:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ৪৪ বার পঠিত

আরমান হোসেন, পাকুন্দিয়া(কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পুলেরঘাট বাজার সংলগ্ন মাইজহাটি পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুদামটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ভেতরে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়।
খবর পেয়ে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
গুদামের মালিক শামীম জানান, তিনি ও তার ব্যবসায়িক অংশীদার নিজাম উদ্দিন যৌথভাবে তুলার ব্যবসা করে আসছিলেন। আগুনে তাদের গুদামে থাকা প্রায় ২০ লাখ টাকার তুলা পুড়ে গেছে বলে তিনি দাবি করেন।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে বলা যাবে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


















