ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
রাজশাহীতে
দুই দশক পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ৫৮ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: প্রায় ২০ বছর আত্মগোপনে থাকার পর বরিশালের একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত সহায়তায় পরিচালিত অভিযানে রাজশাহী মহানগরী এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. খলিল হাওলাদার। তিনি আশরাফ আলী হাওলাদারের ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন হড়গ্রাম চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২০০৬ সালে বরিশালের উজিরপুর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় আদালত খলিল হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। তবে রায়ের পর থেকেই তিনি পালিয়ে যান এবং দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন স্থানে ভিন্ন পরিচয়ে আত্মগোপন করে থাকেন।
আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চললেও সাম্প্রতিক সময়ে তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকায় বসবাস শুরু করেন। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ তার অবস্থান নিশ্চিত করে এবং পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাকে আটক করে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি মামলার ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।





















