ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

চাটখিলে নলকূপ দিয়ে উঠছে গ্যাস: এলাকাবাসীর মধ্যে কৌতুহল

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ৬২ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:  নোয়াখালীর চাটখিল উপজেলার ˆবকুন্ঠপুর গ্রামে বসতবাড়ির নলকূপ দিয়ে পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে| নলকূপের মুখে দিয়াশলাই ধরতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠায় স্থানীয়দের মধ্যে চরম কৌতুহল ও আতঙ্কের সৃষ্টি হয়েছে| চাঞ্চল্যকর এই ঘটনাটি জানাজানি হওয়ার পর উৎসুক জনতা উপজেলার ঐ বাড়িতে ভিড় জমাচ্ছে|

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ˆবকুণ্ঠপুর গ্রামের সুরের বাড়ির আব্দুল মতিন প্রায় এক মাস আগে তার বসত ঘরের পাশে ৬০ ফুট গভীর একটি নলকূপ স্থাপন করেন| স্থাপনের পর থেকেই নলকূপটি দিয়ে পানির সঙ্গে গ্যাসের তীব্র গন্ধ আসছিল| গন্ধে পানি পানের অনুপযোগী হয়ে পড়ায় বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়|

গত শুক্রবার পরীক্ষা করতে আব্দুল মতিন নলকূপের মুখে লাইটার জ্বালালে মুহূর্তেই আগুন জ্বলে ওঠে| এরপর খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা সেখানে ভিড় জমাতে শুরু করেন| গত সোমবার দুপুরে আব্দুল মতিন জানান, নলকূপটি বসানোর পর থেকেই পানির সঙ্গে অদ্ভুত গন্ধ পাচ্ছিলাম| পানি মুখে নেওয়া যাচ্ছিল না| পরে সন্দিহান হয়ে লাইটার জ্বালিয়ে পরীক্ষা করতেই দেখি আগুন জ্বলছে, বিষয়টি বেশ আতঙ্কজনক| ঐ স্থানে আসলে খনিজ গ্যাসের মজুত আছে কি-না বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান|
এই বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আমাদের নজরে এসেছে| তবে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না| আমরা সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক বিভাগ বা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব| স্থানীয় এলাকাবাসী এই ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন|

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চাটখিলে নলকূপ দিয়ে উঠছে গ্যাস: এলাকাবাসীর মধ্যে কৌতুহল

সর্বশেষ পরিমার্জন: ০৪:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬