ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী দিল “অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন”

আরিফুল ইসলাম, জয়পুরহাট
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ৪৮ বার পঠিত

আরিফুল ইসলাম, জয়পুরহাট:  ‎শিক্ষার মানোন্নয়ন ও এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের উদ্যোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণের ধারাবাহিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
‎সোমবার  সকাল ১১ ঘটিকায় উপজেলার বাগজানা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে এই শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে শিক্ষা উপকরণ বিতরণ হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, পেনসিল, জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী।
‎‎এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগজানা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কোবাদ হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মোসাম্মত নাসিমা আক্তার, অফিস সহকারী মোছাম্মৎ মরিয়ম খাতুনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
‎‎বিনামূল্যে শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়। তারা এই উদ্যোগের জন্য ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী দিল “অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন”

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬