ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
আওয়ামীলীগের পরিত্যক্ত ভবনে সাইন বোর্ড

গোলাম কিবরিয়া, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ৪৩ বার পঠিত

গোলাম কিবরিয়া, রাজশাহী: রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত ও ভাঙা দলীয় কার্যালয়ের জায়গায় এবার সাইনবোর্ড টানিয়েছে জেলা প্রশাসন।
৬|০৪|২৬ তারিখ সকালে সাইনবোর্ড টানানো হয়। জায়গাটি ‘অর্পিত সম্পত্তি’ বলে সাইনবোর্ডটি টানিয়েছে জেলা প্রশাসন।
এর আগে জায়গাটিতে মালিকানার সাইনবোর্ড টানিয়ে ছিলেন ডা. দুর্জয় মৈত্র। তার মা অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্যের দাবি, আদালতে মামলা লড়াইয়ে তিনি রায় পেয়েছেন। সেই সূত্রে ওই জমির মালিক তার ছেলে ডা. দুর্জয় মৈত্র। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী।
অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্য জানান, আদালতের রায় থাকার পরও জেলা প্রশাসন যে সাইনবোর্ড টানিয়েছে, সেটি আদালতের আদেশ অমান্য। তিনি এ নিয়ে আদালতে যাবেন।t
জেলা প্রশাসনের টানানো সাইনবোর্ডে জায়গাটিকে ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি (ভেস্টেড অ্যান্ড নন-রেসিডেন্ট প্রপার্টি) হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষে এই সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টর। জেলা প্রশাসনের টানানো ওই সাইনবোর্ডে উল্লিখিত তফসিল অনুযায়ী সম্পত্তিটির বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এর মাধ্যমে কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের ওই পরিত্যক্ত জায়গাটি আনুষ্ঠানিকভাবে সরকারি সম্পত্তি হিসেবে জেলা প্রশাসনের প্রকাশ্য নিয়ন্ত্রণে এলো।





















