ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
হাম রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি উদ্বোধন

ইমরান হোসেন, জাজিরা (শরীয়তপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩০:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ৬৮ বার পঠিত

ইমরান হোসেন, জাজিরা (শরীয়তপুর) : শরীয়তপুরের জাজিরায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো হাম রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি কার্যক্রম। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯.০০ ঘটিকায় জাজিরা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাজিরা পুরাতন বাজারে খোশাল শিকদার কান্দি মোঃ সেলিম মাদবরের বাড়িতে স্থায়ী টিকাদান কেন্দ্রে হাম রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন করেন শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ রেহান উদ্দিন।
এসময়ে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিদুল ইসলাম, জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুন নাহার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানভীর আহমেদ, MODC ডাঃ নাজিমুদ্দিন আহমেদ, জাজিরা প্রেস ক্লাব এর আহবায়ক মোঃ সেলিম মাদবরের, জেলা ইপিআই সুপারিন্টেনডেন্ট মোঃ মোজাম্মেল হক, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সাইয়েদ মোঃ মাসুম, মেডিকেল টেকনোলজিস ইপিআই মোঃ নাজিম উদ্দীন, শরীয়তপুর জেলা সিএইচসিপি এসোসিয়েশন এর সভাপতি মোঃ শফিকুল ইসলাম সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক টিকা গ্রহনকারী শিশুদের অভিভাবক।
সিভিল সার্জন ডাঃ মোঃ রেহান উদ্দিন বলেন সারাদেশে ১৮ জেলার ৩০ টি ঝুঁকিপূর্ণ উপজেলায় হাম রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি কার্যক্রম শুরু হলো শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা ঝুকিপূর্ণ এলাকার আওতায় থাকার কারনে জাজিরাতে আনুষ্ঠানিক ভাবে টিকাদান কর্মসূচি কার্যক্রম উদ্ভোদন এর মাধ্যমে এই উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাসের সকল শিশু ২৯০ কেন্দ্রে প্রায় ৩০ হাজার শিশুকে টিকার আওতায় আনাহবে এবং এই টিকা তিন সপ্তাহ চলমান থাকবে, এই টিকা কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করতে তিনি উপজেলা স্বাস্থ্য বিভাগ সহ সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।


















