ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
পাথরঘাটায় সাবেক মেয়রসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারের মামলা

নূরুজ্জামান, পাথরঘাটা(বরগুনা)
- সর্বশেষ পরিমার্জন: ১১:১৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ৪৬ বার পঠিত

নূরুজ্জামান, পাথরঘাটা(বরগুনা): বরগুনার পাথরঘাটা পৌরসভার কাজ শেষ করার পরও বিলের টাকা পাওনা পরিশোধ না করার অভিযোগে পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন আকনসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ঠিকাদার মো. সেলিম ফরাজি। আজ মঙ্গলবার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন— পাথরঘাটা পৌরসভার হিসাব রক্ষক মো. বেলায়েত হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল হায়দার এবং সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন খান।
মামলার আরজি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ এপ্রিল তৎকালীন মেয়র আনোয়ার হোসেন আকনের আমলে ১৪ লাখ ৫৮ হাজার ৬৭৪ টাকার একটি উন্নয়নমূলক কাজের কার্যাদেশ পান ঠিকাদার সেলিম ফরাজি। পৌর সভার বিশেষ আদেশে গত বছরের ১১ সেপ্টেম্বর তিনি কাজটি সম্পূর্ণভাবে সমাপ্ত করেন। কাজ শেষ হলেও আসামিরা পরস্পর যোগসাজশে তার পাওনা ৫ লাখ ৭৮ হাজার ৬৭৪ টাকা পরিশোধ না করে টালবাহানা শুরু করেন এবং আত্মসাতের চেষ্টা করেন।
দীর্ঘদিন ধরে পৌরসভার দ্বারে দ্বারে ঘুরেও বিল না পেয়ে এবং আসামিদের কাছ থেকে প্রতিকার না পেয়ে অবশেষে তিনি আদালতের শরণাপন্ন হন।
ঠিকাদার সেলিম ফরাজি সাংবাদিকদের বলেন, “আমি বৈধভাবে টেন্ডার পেয়ে কাজ শেষ করেছি। কিন্তু সাবেক মেয়র ও এই কর্মকর্তারা আমার পাওনা টাকা আটকে রেখে আমাকে হয়রানি করছেন। আমি আমার হাড়ভাঙা খাটুনির পাওনা টাকা ফেরত ও ন্যায়বিচারের আশায় মামলা করেছি।”
পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
পৌরসভার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এমন মামলার খবরে পাথরঘাটা শহর ও সচেতন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছ
অভিযুক্ত মেয়র ও হিসাব রক্ষকের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ও ফোন ধরেন নি। তবে নির্বাহী প্রকৌশলী মুজিবুল হায়দার টেলিফোনে জানান,ঠিকাদার সেলিম ফরাজির ঠিকাদারী প্রতিষ্ঠান রনী এন্টারপ্রাইজ অনেক কাজ করেছেন কিন্তু ঠিকাদারের মোট পাওনার হিসাব তার জানা নেই।






















