ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

বোয়ালিয়ায় জাল সনদ তৈরির দুই সদস্য আটক, সরঞ্জাম জব্দ

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ৫৪ বার পঠিত
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী:   রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাল শিক্ষাগত সনদ ও মার্কশিট তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও উল্লেখযোগ্য পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র‍্যাব সূত্রে জানা গেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রতিষ্ঠার পর থেকেই বাহিনীটি সন্ত্রাস, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ, ভেজাল পণ্য, ছিনতাই, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর পাশাপাশি প্রতারণা ও জালিয়াতি চক্রের বিরুদ্ধেও তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অভিযানিক দল গত ৭ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে বোয়ালিয়া থানাধীন কুমারপাড়া (ঘোষপাড়া) এলাকার আলুপট্টি রোডে অভিযান চালায়। অভিযানে অভিজিৎ মন্ডল (২৭) ও রায়হান আউয়াল (২১) নামে দুইজনকে আটক করা হয়। তারা উভয়েই বোয়ালিয়া এলাকার বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় এবং তাদের আরেক সহযোগীর সঙ্গে মিলে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে জাল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার গ্রহণ করত। পরে আধুনিক প্রযুক্তির সহায়তায় এসব নকল সনদ তৈরি করে তা গ্রাহকদের কাছে সরবরাহ করত।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং জাল সনদ তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামাদি দেখে ধারণা করা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে সংগঠিতভাবে এই প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বোয়ালিয়ায় জাল সনদ তৈরির দুই সদস্য আটক, সরঞ্জাম জব্দ

সর্বশেষ পরিমার্জন: ০৩:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬