শাহাপুর ভূমি অফিসের তহসিলদারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

- সর্বশেষ পরিমার্জন: ০৫:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ৬৬ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আসাদ্দেকুল ফেরদৌসের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে| এই ব্যাপারে এলাকাবাসীর পক্ষে খালিশপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে মোশারফ হোসেন গতকাল বুধবার দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন|
অভিযোগে জানা যায়, তহসিলদার আসাদ্দেকুল ফেরদৌস জমাখারিজ সহ বিভিন্ন সেবাগ্রহীতাদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে| টাকার বিনিময়ে একজনের জায়গায় অন্যজনের নামে খতিয়ান করে থাকেন| নামজারি বা জমাখারিজ করতে গেলে ১৫ হাজার থেকে ৫০ হাজার টাকা আদায় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে| টাকার বিনিময়ে হিন্দুর সম্পত্তি একজনের ভূমি অন্যজনের নামে খতিয়ান করে দেয়, তার কাছে প্রমাণ আছে বলে তিনি দাবী করেন| তিনি তহসিলদারের এইসব অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন|
এই বিষয়ে তহসিলদার আসাদ্দেকুল ফেরদৌসের সাথে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন|
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে|





















