ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

দক্ষতার মাধ্যমে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান আইজিপির

অপু দাস, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:২৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ৫১ বার পঠিত
অপু দাস, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:  দেশে অপরাধের ধরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে, বিশেষ করে প্রযুক্তিনির্ভর অপরাধ ও সাইবার অপরাধের বিস্তার নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই বাস্তবতায় পুলিশ সদস্যদের সবসময় আধুনিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা এবং হালনাগাদ তথ্যের সঙ্গে নিজেদের সমৃদ্ধ রাখার ওপর গুরুত্ব দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (৮ এপ্রিল) সকালে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের ২০৯ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, দীর্ঘ সময় ধরে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নবীন কর্মকর্তারা নিজেদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি করেছেন, যা তাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, একজন পুলিশ সদস্যের মূল দায়িত্ব হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই সততা, নিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ‘সেবাই ধর্ম’—এই মূলমন্ত্র ধারণ করে মানুষের যেকোনো সংকটে পাশে দাঁড়াতে হবে এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থী এসআইদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দক্ষতার মাধ্যমে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান আইজিপির

সর্বশেষ পরিমার্জন: ০৯:২৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬