ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কক্সবাজার মহাসড়ক ছয় লেনের সপ্ন আদৌ কি পূরণ হবে

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৪১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ৫৬ বার পঠিত

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:  চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক একটি সড়ক নয়, এটি দেশের অর্থনীতি, পর্যটন ও জনজীবনের এক গুরুত্বপূর্ণ প্রাণরেখা। প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, ট্রাক ও পণ্যবাহী যান এই সড়ক দিয়ে চলাচল করে। দেশের একমাত্র সমুদ্রসৈকত নগরী কক্সবাজারে ভ্রমণের প্রধান পথ হওয়ায় এর গুরুত্ব আরও বহুগুণে বেড়ে গেছে। অথচ দুঃখজনক হলেও সত্য, এই ব্যস্ত মহাসড়কটি আজও নিরাপদ ও আধুনিক সড়কে পরিণত হতে পারেনি।
প্রতিনিয়ত এই সড়কে ঘটে চলেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। প্রতিদিনের সংবাদপত্র খুললেই চোখে পড়ে—“চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা, নিহত অমুক, আহত তমুক।” এই যেন এক অবিরাম শোকগাথা। পরিবার হারাচ্ছে তাদের প্রিয়জন, স্বপ্ন থেমে যাচ্ছে মাঝপথে। অথচ এই মৃত্যুমিছিল থামানোর দাবিতে সাধারণ মানুষ বহুবার রাস্তায় নেমেছে, মানববন্ধন করেছে, আওয়াজ তুলেছে “আমরা নিরাপদ সড়ক চাই, ছয় লেনের মহাসড়ক চাই।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নানা সময় আশ্বাস দেওয়া হলেও বাস্তবে দৃশ্যমান অগ্রগতি খুবই সীমিত। ফলে সাধারণ মানুষের মনে জন্ম নিয়েছে গভীর হতাশা ও প্রশ্ন চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক কি আদৌ ছয় লেনে উন্নীত হবে? নাকি এই প্রতিশ্রুতি কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে?
একটি আধুনিক, প্রশস্ত ও নিরাপদ মহাসড়ক শুধু যাতায়াতের সুবিধাই বাড়াবে না, এটি দুর্ঘটনা কমাবে, সময় বাঁচাবে এবং দেশের পর্যটন ও অর্থনীতিতে নতুন গতি আনবে। কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদের আগমন আরও বাড়বে, ব্যবসা-বাণিজ্য হবে গতিশীল।
সাধারণ মানুষ আর প্রতিদিনের দুর্ঘটনার খবর পড়তে চায় না। তারা চায় নিরাপদে গন্তব্যে পৌঁছাতে, প্রিয়জনদের সুস্থভাবে ফিরে পেতে। তাই সময়ের দাবি একটাই চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করে এই মৃত্যুমিছিল থামানো হোক।
এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। উন্নয়নের প্রতিশ্রুতি যেন বাস্তবতায় রূপ নেয় এটাই দেশের মানুষের প্রত্যাশা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কক্সবাজার মহাসড়ক ছয় লেনের সপ্ন আদৌ কি পূরণ হবে

সর্বশেষ পরিমার্জন: ০৯:৪১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬