ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বহুতল ভবনের নির্মাণকাজে ক্ষতিগ্রস্ত আবাসিক হোটেল
বকেয়া টাকা চাইতে গিয়ে হুমকির অভিযোগ

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ১১:০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ২৩ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় একটি বহুতল ভবনের নির্মাণকাজকে কেন্দ্র করে পাশের একটি আবাসিক হোটেলের ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত হোটেল কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত ক্ষতিপূরণের বাকি টাকা চাইতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, শিরোইল কাঁচাবাজার এলাকার বাসিন্দা মৃত এনামুল হকের ছেলে মোঃ এনাজুল হক মহানগরীর শুভ পেট্রোল পাম্প সংলগ্ন ‘হোটেল হক’স ইন’ নামে একটি আবাসিক হোটেল পরিচালনা করেন। হোটেলের পাশেই ‘জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ’ লিমিটেডের একটি ২১ তলা ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, ভবনটির নির্মাণকাজ শুরুর পর থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে নির্মাণকাজ চলাকালে কম্পন ও বিভিন্ন ত্রুটির কারণে হোটেল ভবনের দেয়াল, ছাদ ও অন্যান্য অংশে ক্ষতি দেখা দেয়। পরে বিষয়টি নিয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর কাছে অভিযোগ করা হলে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়।
সমঝোতা অনুযায়ী, হোটেলের সংস্কার ও ক্ষতিপূরণ বাবদ মোট ২৬ লাখ ৩৩ হাজার টাকা নির্ধারণ করা হয়। অভিযোগে বলা হয়েছে, ভবন কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে ১৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করলেও অবশিষ্ট টাকা এখনও পরিশোধ করা হয়নি।
এনাজুল হকের দাবি, বকেয়া অর্থ চাইতে গেলে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে তাকে গালিগালাজ করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। গত ১৩ মে ২০২৬ তারিখে তুহিন নামের এক ব্যক্তি এবং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তাকে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টাও করা হয় বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, ক্ষতিপূরণের বিষয়টি আড়াল করতে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তার দাবি, প্রথমে তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তোলা হয়, পরে অপহরণের নাটক সাজানোর মতো অভিযোগও আনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ঘটনাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।
নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং বকেয়া ক্ষতিপূরণের টাকা আদায়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এনাজুল হক। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজের প্রতিনিধি তুহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।





















