ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ

রাজশাহীতে ক্ষতিগ্রস্ত হোটেলের মালিকের সংবাদ সম্মেলন

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ১১:১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ২৭ বার পঠিত
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী:   রাজশাহী মহানগরীতে বহুতল ভবনের নির্মাণকাজের কারণে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক হোটেলের মালিক ক্ষতিপূরণ দাবি করায় তাকে ‘চাঁদাবাজ’ হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী এনাজুল হক অমি। নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায্য পাওনা আদায়ের দাবিতে তিনি সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহানগরীর শিরোইল কাঁচাবাজার এলাকার ‘হোটেল হক’স ইন’-এর স্বত্বাধিকারী এনাজুল হক অমি।
তিনি জানান, তার বাবা মৃত এনামুল হকের মালিকানাধীন হোটেলের পাশেই ‘জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ’ লিমিটেড ২১ তলা একটি ভবন নির্মাণ করছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া নির্মাণকাজ পরিচালনার কারণে হোটেল ভবনের বিভিন্ন অংশে ফাটলসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এনাজুল হক অমি বলেন, এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জুন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-তে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে হোটেলের সংস্কার ও ক্ষতিপূরণ বাবদ মোট ২৬ লাখ ৩৩ হাজার টাকা নির্ধারণ করা হয়।
তার দাবি, ভবন কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে ১৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করলেও এখনো ১০ লাখ ৮৩ হাজার টাকা বকেয়া রয়েছে। দীর্ঘ সময় পার হলেও বাকি টাকা পরিশোধ না করায় তিনি একাধিকবার যোগাযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ১৩ মে ভবন কর্তৃপক্ষ পুনরায় নির্মাণকাজ শুরু করলে তিনি পাওনা টাকার বিষয়টি তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তি তুহিন এবং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন। একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি তার।
অমি বলেন,
“আমি একজন ব্যবসায়ী। আমার ন্যায্য পাওনা দাবি করায় আমাকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। সামাজিকভাবে হেয় করতে অপহরণের নাটক সাজিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।”
তিনি আরও বলেন, প্রকৃত ঘটনাকে আড়াল করতে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের ড্রেন ভাঙচুর, রাস্তার ক্ষতি এবং হোটেলের অবকাঠামোগত ক্ষতির বিষয়েও পুনরায় আরডিএকে লিখিতভাবে জানানো হয়েছে।
এ ঘটনায় নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং বকেয়া টাকা উদ্ধারের দাবিতে বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান অমি। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ‘জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ’-এর সংশ্লিষ্ট কর্মকর্তা তুহিন বলেন, আরডিএতে অভিযোগ দেওয়ার কারণে নির্মাণকাজ বন্ধ ছিল। পরে সমঝোতার ভিত্তিতে কিছু টাকা পরিশোধ করা হয়েছে। কেন শুরুতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় তখন মামলা করা হয়নি।
প্রতিষ্ঠানটির অপর অংশীদার আব্দুল সালাম তুহিন বলেন, হোটেলের ক্ষতিপূরণ বাবদ ২৬ লাখ ৩৩ হাজার টাকা দেওয়ার বিষয়ে একটি সমঝোতা হয়েছিল। পরে আংশিক টাকা পরিশোধের পর বাকি অর্থ দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়।
সংবাদ সম্মেলনে এনাজুল হক অমি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, তার জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তার বিরুদ্ধে চালানো মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সম্মান পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ

রাজশাহীতে ক্ষতিগ্রস্ত হোটেলের মালিকের সংবাদ সম্মেলন

সর্বশেষ পরিমার্জন: ১১:১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬