ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক-১,পলাতক-২

মোঃ রায়হান মাহামুদ
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ২৩ বার পঠিত

মোঃ রায়হান মাহামুদ: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপারা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মোঃ আওলাদ হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় আরও দুইজনকে আসামি করা হলেও তারা বর্তমানে পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার সাতানীপারা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃত আওলাদ হোসেনের বসতবাড়ির টিনশেড বারান্দার একটি কক্ষ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা এবং গাঁজার মূল্য প্রায় ১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পলাতক আসামিরা হলেন সাখাওয়াত হোসেন (৩৫) ও নাইবুর রহমান (২৫)। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পর কালীগঞ্জ থানার এসআই মোঃ রিয়াদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করছেন এসআই মোঃ ইব্রাহীম শেখ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান, “ঘটনার বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামি আওলাদ হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
আরও পড়ুন:
মোঃ রায়হান মাহামুদ


















