ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
শ্যামনগর এলাকায় কাঁদা মাটির রাস্তায় চলাচল জনদুর্ভোগ চরমে

রাজু আহমেদ,রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ১১:৩৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ২৮ বার পঠিত

রাজু আহমেদ,রাজবাড়ী: রাস্তার অভাবে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের রাজবাড়ী সদর উপজেলা সুলতানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্যামনগর গ্রামে বৃহস্পতিবার ১৪ই এপ্রিল দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় কয়েকটি রাস্তা দীর্ঘদিনেও কাজ না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে রাস্তায় এখন ধান রোপণ করছে । বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়।
স্থানীয়রা জানিয়েছেন,বারবার রাস্তাটির কাজ করার জন্য দাবি তোলা হলেও এ পর্যন্ত এগিয়ে আসেননি কেউ। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন দ্রুত গুরুত্বপূর্ণ এ রাস্তাগুলোর কাজের উদ্যোগ নেওয়া হবে।
জানা গেছে, রাজবাড়ীর সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্যামনগর ও শাইলকাটি গ্রামের কয়েকটা কাঁচা রাস্তা খুবই অবহেলিত, কয়েক বছর আগে ইটের সলিং দিয়ে কাজ করা হয় আড়াইশো মিটার। তবে যতটুকু কাজ এখনো বাকি আছে। দীর্ঘদিন ধরে এভাবেই পড়ে আছে। এ বিষয়,স্থানীয়রা বলেন, একটু বৃষ্টি হলে চলাফেরা এবং ছোট গাড়ি ও যেতে খুব কষ্ট হয়। একটি অসুস্থ রোগী আমরা নিতে পারি না অ্যাম্বুলেন্স গাড়ি ঢুকে না তারপরও যদি কোন গাড়ি আসতে চায়, বেশি ভাড়া গুনতে হয়, কাদা মাটিতে পড়ে যেতে হয়। এ রাস্তাটি খুবই দ্রুত কাজ করার জন্য দাবি জানাচ্ছি।
সরজমিনে গিয়ে দেখা যায় একটু বৃষ্টি হলে কাঁচা রাস্তায় গাড়ি চলাচল করবে তো দূরের কথা মানুষ পায়ে হেটে যেতে পারে না, ডেলিভারি রোগী এবং কোন অসুস্থ মানুষকে নিয়ে যেতে খুব কষ্ট হয়। এমনকি এ রাস্তার কথা শুনলে কোন রিক্সা অটো আসতে চায় না, অনেকে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়।
ব্যবসায়ীসহ এলাকাবাসীর স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি
ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে যেয়ে প্রায়ই দুঘর্টনার শিকার হচ্ছেন
স্থানীয়রা,বর্ষা আসলেই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রাস্তাটি দিয়ে চলাচলকারী স্থানীয় এক বাসিন্দা জানান,বর্ষা হলে কাদা মাটির ছোট বড় গর্ত তৈরি হয়। গাড়ি নিয়ে আমরা বাড়িতে আসতে পারি না গাড়ি পড়ে যায় গর্তের মধ্যে। রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে অতিদ্রুত রাস্তাটির কাজের প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা রাসেল মোল্লা জানান, রাস্তায় অনেক খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ রাস্তায় চলাচল করতে গিয়ে সুস্থ-সবল মানুষেরও নাভিশ্বাস ওঠে যায়। গাড়ি নিয়ে খুবই কষ্ট হয়।
এ বিষয়, ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান,বলেন,শিক্ষার্থীসহ এলাকাবাসীদের চলাচলে রাস্তাটি শিগগিরই কাজ করার আশ্বাস দিয়েছেন। চেয়ারম্যান আরো বলেন, বসবাস খুবই দুঃখজনক। গুরুত্ব সহকারে খুব দ্রুত রাস্তার কাজ শুরু করব।
এ বিষয়,সদর উপজেলার পিআইও বলেন,আপাতত কোন বরাদ্দ নেই তারপরও সরজমিনে গিয়ে দেখে দ্রুত রাস্তার কাজ করার ব্যবস্থা নেওয়া হবে।


















