শিবচরে পল্লী মঙ্গল কর্মসূচির দিনব্যাপী সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত

- সর্বশেষ পরিমার্জন: ০৩:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ২৪ বার পঠিত

মোঃ রায়হান মাহামুদ: মাদারীপুরের শিবচরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে দিনব্যাপী এক সেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে প্রায় চার থেকে পাঁচ শতাধিক মানুষ বিভিন্ন সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাঙ্গা এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার জনাব আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পল্লী মঙ্গল কর্মসূচি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্রঋণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন শিবচর শাখার ব্রাঞ্চ ম্যানেজার জাহিদ হাসান, ফরিদপুর জোনের আইটি অফিসার শুভ সাহা এবং শিবচর শাখার হিসাব রক্ষক মোঃ আব্দুল মমিনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের পরামর্শ ও সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
পল্লী মঙ্গল কর্মসূচির কর্মকর্তারা জানান, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


















