ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

রাজশাহীতে ১১ কোটি টাকার জব্দ পণ্য ধ্বংস

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ২৫ বার পঠিত
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী:   রাজশাহীতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের উদ্যোগে প্রায় ১১ কোটি টাকা মূল্যের জব্দকৃত ও ব্যবহার অনুপযোগী বিভিন্ন পণ্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ১০টার দিকে নগরীর সিটি হাট সংলগ্ন সিটি কর্পোরেশনের ভাগাড় এলাকায় এ ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, রাজশাহী শুল্ক গুদাম, দাসপুকুর শুল্ক গুদাম এবং গোদাগাড়ী শুল্ক গুদামে সংরক্ষিত বিভিন্ন সময়ে জব্দ হওয়া পণ্যসমূহ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ধ্বংস করা হয়েছে। এসব পণ্যের বেশিরভাগই ছিল ব্যবহার অনুপযোগী এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল মেয়াদোত্তীর্ণ কীটনাশক, সার, বিভিন্ন রাসায়নিক দ্রব্য, মেয়াদোত্তীর্ণ ওষুধ, কারেন্ট জাল, বীজ, খাদ্যদ্রব্য, নষ্ট কাপড়, ব্যবহৃত জাল ব্যান্ডরোল, সিগারেটের খালি প্যাকেট, মাদকদ্রব্য, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের সামগ্রী।
ধ্বংস কমিটির সদস্য সচিব, সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মো. রাশেদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত এসব পণ্য পুনরায় বাজারে প্রবেশ ঠেকাতে যথাযথ নিয়ম ও আইন মেনে বিনষ্ট করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধ্বংস করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং পুরো কার্যক্রম আইন অনুযায়ী সম্পন্ন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাজশাহীতে ১১ কোটি টাকার জব্দ পণ্য ধ্বংস

সর্বশেষ পরিমার্জন: ০৩:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬