ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ শুরু

ঈদকে সামনে রেখে নগরবাসীর জন্য পরিবেশবান্ধব উদ্যোগ

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ২৯ বার পঠিত
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী:   আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাংস সংরক্ষণ ও কোরবানি-পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রথমবারের মতো নগরবাসীর মাঝে বিনামূল্যে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার দুপুরে নগরীর দরগাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনের সময় তিনি স্থানীয় কয়েকজন বাসিন্দার হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দেন। পরে তিনি নিজেই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।
রাসিক সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় রাজশাহী মহানগরীর প্রায় ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস সংরক্ষণের জন্য তিনটি করে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে। এছাড়া গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য থাকছে বড় আকারের দুটি পরিবেশবান্ধব ব্যাগ এবং এক কেজি ব্লিচিং পাউডার। অন্যদিকে ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের দেওয়া হবে একটি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, কোরবানির সময় স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, পরিবেশের ক্ষতিকর পলিথিনের পরিবর্তে পচনশীল পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের মাধ্যমে দূষণ কমানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, “রাজশাহীকে ধীরে ধীরে পলিথিনমুক্ত নগরীতে পরিণত করার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্য থেকেই আমরা এই কার্যক্রম শুরু করেছি। পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরিও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।”
কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে রাসিক প্রশাসক জানান, ঈদের দিন থেকেই পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে কাজ করবেন। নির্ধারিত সময়ের মধ্যেই নগরীর সব বর্জ্য অপসারণে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, “আমরা আশা করছি, ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। নগরবাসীর সহযোগিতা পেলে ঈদের পরদিনই পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত নগরী উপহার দেওয়া যাবে।”
নাগরিকদের উদ্দেশে তিনি আরও বলেন, কোরবানির পশুর রক্ত ও বর্জ্য যেন ড্রেন বা খোলা জায়গায় না ফেলা হয়। রাসিকের দেওয়া ব্যাগে বর্জ্য ভরে নির্ধারিত স্থানে রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জীবাণু ও দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ব্যবহারের পরামর্শও দেন।
রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, দেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে রাজশাহী প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি বলেন, এটি একটি সময়োপযোগী ও উদ্ভাবনী পদক্ষেপ, যা নগরবাসীর জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল হুদা, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লেমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ শুরু

ঈদকে সামনে রেখে নগরবাসীর জন্য পরিবেশবান্ধব উদ্যোগ

সর্বশেষ পরিমার্জন: ০৪:২১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬