বাবাকে মারধর ও বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা করছে ছেলে

- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ২৭ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামের আবুল কাশেম তার ছেলে আবদুল কাদের (৩৫) এর বিরুদ্ধে তাকে মারধর সহ বাড়ি থেকে উচ্ছেদ, তার সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে| এই ব্যাপারে তিনি গত রোববার বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন|
গত সোমবার বিকেলে আবুল কাশেম চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে তার উপর মারধর ও নির্যাতনের বর্ণনা দেন| এ সময় তিনি বলেন, গত বছরের ২৫ ডিসে¤^র হতে তার ৩য় ছেলে আবদুল কাদের তার সাথে খারাপ আচরণ, সম্পত্তি আত্মসাৎ ও পরিবারের অন্যান্যদের মারধর করে আসছে| এ বিষয়ে স্থানীয়ভাবে বিভিন্ন সময় শালিশ ˆবঠক হলেও তিনি কাহারো কথার তোয়াক্কা না করে নিপিড়ন ও নির্যাতন করেই আসছে| তাই বাধ্য হয়ে এ নির্যাতন থেকে রক্ষার জন্য তিনি এ অভিযোগ করেছেন বলে জানান| স্থানীয় সূত্রে ঘটনার সত্যতা পাওয়া গেছে| এই ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন|
এই বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মোন্নাফের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা ¯^ীকার করে বলেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে|





















