ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ঝিনাইদহে র্যাবের বিশেষ অভিযান: পিকআপসহ ৮১৮ বোতল ফেনসিডিল ও স্কাফ উদ্ধার

ফজলুল কবির গামা
- সর্বশেষ পরিমার্জন: ১০:২৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ২০ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও স্কাফ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। বুধবার (২০ মে) ভোর ০৬ টার সময় র্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ) এর একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন সামান্তা গ্রামস্থ আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি হাই স্কুলের সামনের পাকা রাস্তায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে র্যাব। ভোর আনুমানিক ০৬ টার সময় একটি সন্দেহভাজন পিকআপ চেকপোস্টের দিকে আসতে দেখে র্যাব সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেন। চালক সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাবের পেতে রাখা স্পিড ব্রেকারের আঘাতে পিকআপটির দুটি চাকা পাংচার হয়ে যায়। চাকা পাংচার হওয়া অবস্থাতেই পিকআপটি নিয়ে আরও প্রায় ২-৩ কিলোমিটার দূরে চলে যায় অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা। সেখানে রাস্তার পাশের একটি ডোবায় ৩টি বস্তা ফেলার সময় র্যাবের টহল গাড়ির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পিকআপটি রেখে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে র্যাব সদস্যরা স্থানীয় উপস্থিত লোকজনের সম্মুখে ফেলে যাওয়া বস্তাগুলি উদ্ধার করে তল্লাশি চালায়। বস্তাগুলো থেকে অবৈধ মাদকদ্রব্য ৪১৯ বোতল ফেনসিডিল এবং ৩৯৯ বোতল স্কাফ (সর্বমোট ৮১৮ বোতল মাদক) উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও পিকআপ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকাভুক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় জিডি (সাধারণ ডায়েরি) মূলে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান:
“মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান নিয়মিত চলমান থাকবে। নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব ফোর্সেস সদা তৎপর রয়েছে।”
আরও পড়ুন:






















