ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
মাগুরা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মোঃ নাজমুল ইসলাম

জিয়াউর রহমান (মাগুরা)
- সর্বশেষ পরিমার্জন: ১২:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ২২ বার পঠিত

জিয়াউর রহমান (মাগুরা): জাতীয় শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে মাগুরা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আবদুল্লাহ আল মাহমুদ এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম কর্তৃক গত ২০ মে তারিখে স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম শ্রীপুরে যোগদানের পর থেকেই ক্রীড়া, শিক্ষা, চিকিৎসা, অবকাঠামোগত উন্নয়ন, সরকারি রাজস্বখাতের সুষমবন্টন, মাদক নিয়ন্ত্রণ, আদিবাসীদের উন্নয়নসহ আর্থ-সামাজিক নানা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই স্বীকৃতিস্বরূপ তিনি এ সাফল্য অর্জন করেছেন।
এছাড়াও শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবদুর রশিদ শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার, বরইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃধা মেহেদী আজম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) ও আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নিরাচিত হয়েছে।
আরও পড়ুন:
জিয়াউর রহমান (মাগুরা)






















