ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
গরুবাহী গাড়ি উল্টে চালক নিহত, আহত-৩

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ১১:৪২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ২০ বার পঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ): গরু বিক্রি করতে হাটে যাওয়ার সময় কিশোরগঞ্জের কটিয়াদী-ভৈরব আঞ্চলিক সড়কে কোরবানির গরুবাহী পিকআপের সঙ্গে নসিমন-টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ছাড়া গাড়িতে থাকা ৪টি গরুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক জবাই করা হয়।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরিজপুর দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. রাজিব (৩৫) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, কটিয়াদী থেকে গরুভর্তি একটি পিকআপ ভৈরবের একটি হাটে বিক্রির উদ্দেশে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি খালি নসিমন-টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং চালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
কটিয়াটি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত টমটম এবং পিকআপ জব্দ করে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।


















